বুড়িচংয়ে নেশার টাকার জন্য পৈশাচিক নির্যাতন করে স্ত্রীকে হত্যা

প্রথম পাতা » অপরাধ » বুড়িচংয়ে নেশার টাকার জন্য পৈশাচিক নির্যাতন করে স্ত্রীকে হত্যা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



বুড়িচংয়ে নেশার টাকার জন্য পৈশাচিক নির্যাতন করে স্ত্রীকে হত্যা

নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে ও পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে বুড়িচং থানায় স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউলশিল্পী ইমন সরকারের বোন। ঘাতক স্বামীর নাম দুলাল মিয়া (৩৭)। পেশায় রাজমিস্ত্রি। সে একই এলাকার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩) নামে তিন সন্তান রয়েছে। জানা যায়, বুধবার দিবাগত রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া। টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে লিজার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের পর লাশ বাড়িতে নিয়ে যায়। পরে জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের মা খুকি বেগম, নানা জমির উদ্দিন, বোন রহিমা আক্তার, বিনা আক্তার, রিনা আক্তার ও বোনজামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাষণ্ড স্বামী দুলাল মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ৫:৩৭:৩১   ২১৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ