খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তাকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী জননেত্রী হিসেবে উল্লেখ করেন।

বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি শোকাহত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৩   ১৩৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ