বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির এক নেতা ও এক কলামিস্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলা করেন তিনি।

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের অভিযোগ দায়ের করেছেন মাহমুদুর রহমান।

অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও গুজব তৈরি করে জনবিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির প্ররোচনায় আমার দেশ কর্তৃপক্ষ তথা বাদীকে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসেবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করেন।

মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেইসবুকে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৩   ১৪২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ