সোমালিল্যান্ডকে দেয়া ইসরাইলের স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদি আরবের

প্রথম পাতা » আন্তর্জাতিক » সোমালিল্যান্ডকে দেয়া ইসরাইলের স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদি আরবের
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



সোমালিল্যান্ডকে দেয়া ইসরাইলের স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদি আরবের

সোমালিল্যান্ডকে দেয়া ইসরাইলের স্বীকৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখান করেছে সৌদি আরব। পাশাপাশি সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতায় পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে রিয়াদ। এ খবর দিয়েছে আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানানো হয়, সোমালিয়ার ঐক্যের পরিপন্থী কোনো সমান্তরাল সত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সৌদি আরব গ্রহণ করে না। একই সঙ্গে দেশটি সোমালিয়ার বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন এবং দেশটির স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় আগ্রহের কথা জানায়।এর আগে শুক্রবার ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি সই করে। অঞ্চলটির নেতারা একে সোমালিল্যান্ডের জন্য প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।উল্লেখ্য, সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। তবে দীর্ঘদিন ধরে স্বায়ত্বশাসনে পরিচালিত হলেও অঞ্চলটি এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তেমন কোনো স্বীকৃতি পায়নি। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বর্তমান প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির প্রধান রাজনৈতিক লক্ষ্য, যিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৬   ১৪৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ