পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর মারা গেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর মারা গেছেন
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর মারা গেছেন

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুইবারের তত্ত্বাবধায়ক অর্থমন্ত্রী শামশাদ আখতার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে শামশাদ আখতার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি একই সঙ্গে দেশের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারের মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেওয়া বিরল ব্যক্তিত্বে পরিণত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে দুদফা অর্থমন্ত্রীর দায়িত্ব নেন।  আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে শামশাদ আখতার ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকেও (এডিবি) তিনি কাজ করেছেন।

হায়দরাবাদে জন্মগ্রহণ করা শামশাদ আখতার করাচি ও ইসলামাবাদে পড়াশোনা করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় এবং পেইসলি কলেজ অব টেকনোলজি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দেশি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবদান পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০২   ১৩১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ