মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পুরোনো সদরদপ্তর বন্ধের ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পুরোনো সদরদপ্তর বন্ধের ঘোষণা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পুরোনো সদরদপ্তর বন্ধের ঘোষণা

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দীর্ঘদিনের ও পুরোনো সদরদপ্তর জে. এডগার হুভার ভবন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল। তিনি জানান, এফবিআইয়ের কর্মীদের বর্তমানে বিলুপ্ত ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর সাবেক ভবনে স্থানান্তর করা হবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, শুক্রবার এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন প্যাটেল। পোস্টে তিনি বলেন, ২০ বছরের বেশি সময় ধরে ব্যর্থ প্রচেষ্টার পর আমরা এফবিআইয়ের হুভার সদরদপ্তর স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। কর্মীদের একটি নিরাপদ ও আধুনিক স্থাপনায় স্থানান্তর করা হবে। তিনি দাবি করেন, এতে করদাতাদের অর্থ সাশ্রয় হবে এবং এফবিআইয়ের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।১৯৭৫ সালে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে নির্মিত ব্রুটালিস্ট স্থাপত্যশৈলীর এই ভবনটি দীর্ঘদিন ধরেই সমালোচিত। সমালোচকদের মতে, ভবনটি জরাজীর্ণ এবং আধুনিক এফবিআইয়ের চাহিদার সঙ্গে এখন আর সামঞ্জস্যপূর্ণ নয়। তবে সদরদপ্তর স্থানান্তর নিয়ে বিতর্ক ও টানাপোড়েন বছরের পর বছর ধরে চলেছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তারা রোনাল্ড রিগ্যান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে স্থানান্তরিত হলে তারা বিচার বিভাগ, হোয়াইট হাউসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফেডারেল প্রতিষ্ঠানের কাছাকাছি থাকবেন।

তবে এই সিদ্ধান্ত মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জন্য বড় ধাক্কা। ২০২৩ সালে দীর্ঘ অনুসন্ধানের পর কংগ্রেস মেরিল্যান্ডের গ্রিনবেল্ট এলাকায় নতুন এফবিআই সদরদপ্তর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়। সেই পরিকল্পনা বাতিলের বিরুদ্ধে গত মাসে মেরিল্যান্ডের ডেমোক্রেট গভর্নর ওয়েস মুর ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা আদালতে মামলা করেছেন।

মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি ব্রাউন এক বিবৃতিতে বলেন, প্রিন্স জর্জ’স কাউন্টি যে প্রকল্পটি অর্জন করেছে, ট্রাম্প প্রশাসন তা কেড়ে নিতে পারবে না। এই প্রকল্প এলাকার জনগণের জন্য যে রূপান্তরমূলক সুফল বয়ে আনত, তা নষ্ট হতে দেওয়া হবে না। এর আগে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) জানিয়েছিল, গ্রিনবেল্ট স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি করদাতাদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল, এফবিআই কর্মী ও দর্শনার্থীদের জন্য সর্বোত্তম যোগাযোগ সুবিধা নিশ্চিত করে এবং প্রকল্প বাস্তবায়নের সময়সূচি নিয়ে সরকারের আস্থা সবচেয়ে বেশি ছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫২   ৮৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সিএনবিসি নিউজ ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’
এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’
পাকিস্তানের পথে জেডি ভ্যান্স
সিএনএনের বিশ্লেষণ হরমুজ প্রণালি ঘিরে ২৪ ঘণ্টার নাটকীয় পালাবদল
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
গাজা যুদ্ধবিরতি অচলাবস্থায়, প্রথমবার সরাসরি বৈঠকে যুক্তরাষ্ট্র ও হামাস
আল-কায়েদা ও আইএসকে অর্থায়নের দায়ে ফরাসি প্রতিষ্ঠানকে জরিমানা
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ সমর্থন করে না যুক্তরাজ্য: স্টারমার
ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের
শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহর উদ্দেশে অভিষেক

Law News24.com News Archive

আর্কাইভ