পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী

ইসরাইলি সেনাদের গুলিতে পশ্চিম তীরের হেবরনে এক ফিলিস্তিনি কিশোর এবং এক পথচারী নিহত হয়েছে। শনিবার একটি চেকপয়েন্টে সেনাদের দিকে গাড়ি নিয়ে ধাবিত হওয়ার অভিযোগে কিশোরটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল। এ সময় একজন নিরীহ পথচারীও গুলির আঘাতে নিহত হন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, চালক সেনাদের দিকে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এলে তারা গুলি চালায়। প্রথমে সেনাবাহিনী জানিয়েছিল, দুইজন নিহত হয়েছে। পরে তারা স্পষ্ট করে জানায়, মাত্র একজনই ঘটনায় জড়িত ছিল।

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, নিহত চালকের বয়স ১৭ এবং নিহত পথচারীর বয়স ৫৫। ফিলিস্তিনি সরকারি সংবাদমাধ্যম ওয়াফা জানায়, নিহত ৫৫ বছর বয়সী জিয়াদ নাইম আবু দাউদ একজন পৌরসভা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন এবং কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বিতীয় নিহত ব্যক্তির পরিচয় জানিয়েছে ১৭ বছর বয়সী আহমেদ খলিল আল-রাজাবি হিসেবে।

বাংলাদেশ সময়: ২৩:২২:০৬   ১৩৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ