গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি

প্রথম পাতা » রাজধানী » গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি

গত বছরের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয়দের শনাক্ত করতে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে কবরস্থান পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। শিগগিরই লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্ত শুরু হবে বলে জানা গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, লাশ তোলার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে কয়েকদিন ধরেই সেখানে যাচ্ছে সিআইডির দল। যেদিন লাশ তোলা শুরু হবে তার আগে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে।

সিআইডি সূত্র জানায়, কবরস্থানে সিআইডির তাবু স্থাপন করা হচ্ছে। সেখানে লাশ তুলে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ায় এক মাস বা তার বেশি সময় লাগতে পারে। এ কাজে সহায়তার জন্য বিদেশ থেকে প্রথম সারির ফরেনসিক বিশেষজ্ঞ দল আনা হবে।

জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। তাদের দাফনের স্থানটি সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

এর আগে পুলিশের আবেদনের ভিত্তিতে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শহীদদের পরিচয় শনাক্ত করতে লাশ তোলার অনুমতি দেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৩   ১৩৪ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়
বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ