দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত

প্রথম পাতা » সারাদেশ » দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
রবিবার, ১৪ জুন ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক ,চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে দর্শনা-গেঁদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে ওই ১১ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী স্থানে নিয়ে রাখা হয়। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশইনসহ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।”

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি।

সীমান্ত এলাকায় এ ধরনের পুশইনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১২   ১৮৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জন আটক
সম্পত্তি নিয়ে বিরোধ: সখীপুরে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি

Law News24.com News Archive

আর্কাইভ