খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের ফটকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধান উপদেষ্টাকে হাসপাতালের তৃতীয় তলায় সিসিইউতে নিয়ে যান তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবউদ্দিন তালুকদার। কিছুক্ষণ খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। মিনিট বিশেক পর হাসপাতাল ত্যাগ করেন তিনি।

বিকেলে খালেদা জিয়াকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। দিনভর এভারকেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সকাল থেকেই বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে।

বাংলাদেশ সময়: ২২:০১:৩২   ৬৩ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ