মোহাম্মদপুরে বাসার ফটক থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে বাসার ফটক থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



মোহাম্মদপুরে বাসার ফটক থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডে বাসার ফটকে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন, জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন।

বুধবার ( ৩ জুন ) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রানা রায়। অন্যদিকে , দুই আসামির রিমান্ড বাতিলের আবেদন করেন তাদের আইনজীবীরা।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো . জামসেদ আলম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ( এসআই ) মিজানুর রহমান এ তথ্য জানান।

গত ৩১ মে দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় , রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে লাগেজ , ব্যাগ, মোবাইল ফোন , টাকা , স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ০:০০:৩৫   ১২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ