মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
বুধবার, ৩ জুন ২০২৬



মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে চাপাতি ধরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে র‌্যাব-২ এর এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, ঈদ-উল আজহার ছুটি শেষ করে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের দুই বোনের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঈদুল আজহার ছুটি শেষে ঢাকার বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হয় দুই বোন। ঘটনার উপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ঘটনার মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এসময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

বাংলাদেশ সময়: ৪:১১:০১   ১৩৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ