হামের টিকা কার্যকারিতা নিয়ে প্রশ্ন, ২৭ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি নেই

প্রথম পাতা » প্রধান সংবাদ » হামের টিকা কার্যকারিতা নিয়ে প্রশ্ন, ২৭ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি নেই
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



একটি গবেষণায় দেখা গেছে, হামের টিকা দেওয়ার পরও ২৭ শতাংশ শিশুর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়নি। আইইডিসিআর-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ৯ থেকে ১৪ মাস বয়সী শিশুদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে না ওঠার প্রবণতা বেশি দেখা গেছে। গবেষণায় ঢাকা, ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলার ৩০৯টি শিশুকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের রক্তের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৩০৯ শিশুর মধ্যে ৮৫টির শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। অর্থাৎ টিকা পাওয়ার পরও ২৭ দশমিক ৫ শতাংশ শিশুর শরীরে হামের অ্যান্টিবডি তৈরি হয়নি। রোগ প্রতিরোধ গড়ে ওঠার প্রবণতা ৯ থেকে ১৪ মাস বয়সী শিশুদের তুলনায় ১৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা ঠিকমতো কাজ করছে না এবং টিকাদান ব্যবস্থা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে। বিশেষজ্ঞ তাজুল এ বারি জানান, টিকার মান বজায় রাখতে পরিবহন ও সংরক্ষণ প্রক্রিয়ায় তাপমাত্রার সঠিক নিয়ন্ত্রণ জরুরি। এছাড়া অপুষ্টির কারণেও টিকার কার্যকারিতা হ্রাস পেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গবেষণার নমুনা কম উল্লেখ করে এটিকে ছোট গবেষণা হিসেবে অভিহিত করেছেন এবং আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর হামের উপসর্গ নিয়ে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১ হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১৩:৩৬   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হামের টিকা কার্যকারিতা নিয়ে প্রশ্ন, ২৭ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি নেই
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
ব্রেস্ট ক্যানসার সচেতনতা বাড়াতে এভারকেয়ার হসপিটাল ঢাকার বিশেষ আয়োজন
পাঁচ জেলা শহরে পুকুরের তালিকা চেয়ে হাইকোর্টের নির্দেশ
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব

Law News24.com News Archive

আর্কাইভ