কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, যাত্রাবাড়ীতে আহত ১

প্রথম পাতা » অপরাধ » কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, যাত্রাবাড়ীতে আহত ১
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন, যাত্রাবাড়ীতে আহত ১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এদিকে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

রকিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, রকি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। রকি দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কেউ তাকে ছুরিকাঘাত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রকি বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

এদিকে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপের কর্মচারী জাকির হোসেন আহত হয়েছেন। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। মঙ্গলবার ভোরে বঁধুয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সকাল ৬টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন তিনি চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৪   ১৪৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ