বাবাকে মারধর ও চাঁদা আদায়, ছেলের ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বাবাকে মারধর ও চাঁদা আদায়, ছেলের ১০ বছরের কারাদণ্ড
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



 ---

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় নিজের জন্মদাতা বাবাকে মারধরের দায়ে জিকু চৌধুরী (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত জিকু আদালতে উপস্থিত ছিলেন।জিকু চৌধুরী একই থানার দক্ষিণ কাট্টলী এলাকার ডা. মকুল শীলের ছেলে। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, অভিযুক্ত জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দিয়েছেন। উভয় কারাদণ্ড এক সঙ্গে চলবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পাহাড়তলী থানা ছদু চৌধুরী রোডে ডা. মকুল শীল ফার্মেসিতে এসে খুলে জিকু চৌধুরী শোরচিৎকার ও গালিগালাজ করে এবং ভুক্তভোগীকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। একপর্যায়ে একটি কাঠ দিয়ে নিজের পিতাকে এলোপাতাড়ি মারধর করে বাম হাতে গুরুতর জখম করেন জিকু। এরপর ভুক্তভোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসির তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান জিকু। পরে ভয়ভীতি দেখিয়ে পিতার কাছ থেকে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ডা. মকুল বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

 

 

 

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১১   ৩৮২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ