নাশকতা মামলায় বিএনপি নেতা আলাল-নীরবসহ আটজনের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতা মামলায় বিএনপি নেতা আলাল-নীরবসহ আটজনের কারাদণ্ড
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



---

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছর কারাভোগ কর‍তে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

 

বাংলাদেশ সময়: ১৩:০৯:৫৪   ৩৬৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ