সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



সর্বোচ্চ সাজাপ্রাপ্ত কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন। তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। আসামি লুৎফুল তাহমিদা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এ অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সব আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৩   ১৯১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ