লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রথম পাতা » অপরাধ » লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত নয়টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও অন্তকোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটবা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। এঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছেদলীয় ও পুলিশ সূত্র জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সাথে ছাত্রদল কর্মী ছোট কাউছারের সাথে আধিপত্য বিস্তার ও অন্তকোন্দল চলে আসছে। অভিযোগ রয়েছে,  জহিরের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত সে। অপরদিকে  ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বেচা-কিনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া কাউছার ফাঁসির দন্ড প্রাপ্ত ও  একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তবে নিহত আবুল কালাম জহির পশ্চিম লতিফপুর এলাকার মুনছুর আহমেদের ছেলে।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে। তবে মাদক ব্যবসা ও অন্তকোন্দলের কারনে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।  বিষয়টি তদন্ত করা হচ্ছে। জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে।  অপরদিকে অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে হত্যা ও অস্র আইনে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১১   ১৬৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ