ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সাদিকুর রায়হান নামে এ ব্যক্তির করা মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার বলেন, দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন।

এরপর বাদীকে সিটি ব্যাংকের দুটি চেক প্রদান করা হয়। তিনি ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে।

এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর সাদিকুর রায়হান মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:২২   ২০৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ