এ বছর শেষ হওয়ার আগেই ভারত সফরে আসছেন পুতিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » এ বছর শেষ হওয়ার আগেই ভারত সফরে আসছেন পুতিন
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



এ বছর শেষ হওয়ার আগেই ভারত সফরে আসছেন পুতিন

এ বছরের শেষ নাগাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ খবর বার্তা সংস্থা তাস এর। এতে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরেই নয়াদিল্লিতে অর্থপূর্ণ সফর করবেন বলে আশা করছে ক্রেমলিন।

সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, আমরা প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে কাজ করছি। যা চলতি বছর শেষ হওয়ার আগেই হওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা আশাকরি প্রেসিডেন্ট পুতিনের এই সফর অত্যন্ত অর্থবহ হবে। এর মধ্য দিয়ে দুই দেশের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে বলে জানান পেসকভ। ভারত ও রাশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে শ্রমিক বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করবে রাশিয়া ও ভারত। রাশিয়াতে বসবাসরত ভারতীয়দের বিভিন্ন সুযোগ-সুবিধার লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছে ইকোনমিক টাইমস।

বাংলাদেশ সময়: ২০:২৬:৫২   ১৪৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ