মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও তার স্বামী চিন্তক ও লেখক ফরহাদ মজহারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ বিভাগের ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানান, সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটিই বিকট শব্দে বিস্ফোরিত হয়। তাদের মুখে মাস্ক পরা ছিল।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ডিসি ইবনে মিজান।

বাংলাদেশ সময়: ২০:২৬:০১   ১৬৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ