৪৮ বছর কারাভোগের পর আদালত জানালেন নির্দোষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৪৮ বছর কারাভোগের পর আদালত জানালেন নির্দোষ
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



---

এক বা দুই বছর নয়, জীবন থেকে হারিয়ে গেছে ৪৮টি বসন্ত। কোনো অপরাধ না করেও দীর্ঘ সময় ধরে কারাভোগ করেছেন। অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হলেন গিন সিমন্স নামের এক ব্যক্তি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এর আগে খুনের মামলায় গিন সিমন্সকে প্রথমে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। পরে আপিলে তা কমিয়ে আজীবন কারাদন্ডের সাজা দেওয়া হয়।

সিমন্স ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্রেফতার হন। এই ৪৮ বছর ধরে তিনি কারাগারেই আছেন। সম্প্রতি আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছেন।

দুর্ভাগ্যের শিকার সিমন্সের বয়স এখন ৭০ বছর। ১৯৭৫ সালে যখন তাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয় তখন তার বয়স ছিল ২২ বছর।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ওকলাহোমায় মদের দোকানে ডাকাতি করার সময় তিনি এবং তার আরেক সহযোগী ক্যারোলিন সু রজার্স নামে এক নারীকে হত্যা করেন।

সিমন্স মোট ৪৮ বছর ১ মাস ১৮ দিন কারাগারে কাটিয়েছেন। যার মধ্য দিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। সিমন্সই এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন কারাভোগ করা নির্দোষ ব্যক্তি।

বিচারের শুরু থেকেই সিমন্স দাবি করেছেন, তিনি হত্যাকান্ডের সময় তার নিজ রাজ্য লুইসিয়ানায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫১   ৫৬৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ