সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন গেইট বন্ধ ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন গেইট বন্ধ ঘোষণা
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



 ---

দেশের সর্বোচ্চ আদালতে প্রবেশ ও বাহির হওয়ায় জন্য সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন গেইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় সুপ্রিম কোর্টে প্রবেশ ও বাহির হওয়ায় জন্য সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন গেইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে বুধবার সুপ্রিম কোর্টে রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এদিন সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

রেকর্ড ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন যাতে আগুন না লাগে। এই রেকর্ড ভবনটি আমাদের স্মার্ট জুডিসিয়ারির একটি অংশ।

প্রসঙ্গত, ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবনটিতে তিনটি বেজমেন্ট থাকবে যেখানে ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম এবং কার্গো লিফটের সুবিধাও থাকবে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ভবনটির।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৪   ৫৭৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

Law News24.com News Archive

আর্কাইভ