স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা যাবে?

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা যাবে?
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



---

জাতীয় সংসদ ২০১৮ সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করেন এবং যার ফলে পুরনো যৌতুক নিরোধ আইন বাতিল বলে গণ্য হয়। নতুন এই আইনের অধীনে পুরুষের বিরুদ্ধে অহরহ মামলা হলেও নারীদের বিরুদ্ধে মামলা নেই বললেই চলে। নতুন আইনে স্ত্রীর বিরুদ্ধে মামলার কোন বিধান আছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ধারা ২ এর খ উপধারায় এবং ৩ ধারায়-

  • যৌতুক অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ অব্যাহত রাখিবার শর্তে, বিবাহের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষেকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ-সামগ্রী বা অন্য কোনো সম্পদ, তবে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়াহ্) প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেনমোহর বা মোহরানা অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোনো পক্ষকে প্রদত্ত উপহার-সামগ্রী ইহার অন্তর্ভুক্ত হইবে না।

আইনে এ সংক্রান্ত অপরাধের সাজার বিষয়ে বলা হয়েছে-

  • যদি বিবাহের কোনো এক পক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন, তাহা হইলে উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

এই আইনের কোথাও বলা নেই যে স্ত্রী যদি যৌতুক দাবি করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বরং এই আইন অনুসারে বিয়ের যে কোনো পক্ষের বিরুদ্ধে অন্যপক্ষ যৌতুকের জন্য মামলা করতে পারবে। সুতরাং স্ত্রী যদি যৌতুক দাবি করে তাহলে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করতে কোনো আইনি বাধা নেই।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৪   ১৯৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ