অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর অভিযানে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে জেনিন শহরের কাছে এ ঘটনা ঘটে। এ অঞ্চলটিকে ইসরাইল দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি যোদ্ধাদের ঘাঁটি বলে দাবি করে আসছে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ইসরাইলি পুলিশের দাবি, নিহত তিনজন একটি গুহা থেকে বের হওয়ার সময় গুলিতে নিহত হন। তারা অভিযোগ করেছে যে, ওই ব্যক্তিরা নাকি একটি হামলার পরিকল্পনা করছিলেন, যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। পরে ইসরাইলি বাহিনী গুহাটি ধ্বংস করতে বিমান হামলা চালায় বলে জানিয়েছে তারা।

ইসরাইলি সেনাবাহিনীও ওই এলাকায় বিমান হামলার কথা স্বীকার করেছে। তবে তারা এর বাইরে অন্য কোনো তথ্য প্রকাশ করেনি।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে এখন পর্যন্ত কমপক্ষে ১০৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ১০ হাজার ৩০০ জন। একই সময়ে ২০ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে প্রায় ১৬০০ শিশু।

গত ২২ অক্টোবর ইসরাইলি পার্লামেন্ট প্রাথমিকভাবে দুটি বিল অনুমোদন করেছে। যার লক্ষ্য অধিকৃত পশ্চিম তীর ও অবৈধ মাআলে আদুমিম বসতি এলাকাকে ইসরাইলের সঙ্গে যুক্ত করা।

২০২৪ সালে পশ্চিম তীরসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল অবৈধ বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক আদালত। আদালত ওইসব বসতি উচ্ছেদ করে দখলকৃত সব এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১:২৫:২২   ১১০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ