তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

সীমান্তে তুমুল লড়াই চালিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একসময় প্রতিবেশী এ দুই দেশের পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসলামাবাদ ও কাবুল। তবে এই অস্ত্রবিরতি কতক্ষণ টিকবে তা তালেবানদের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাবুল-ইসলামাবাদ অস্ত্রবিরতি চুক্তি তালেবান যোদ্ধাদের পাকিস্তানে প্রবেশ ও হামলা বন্ধ করার ওপর নির্ভর করছে। শুধুমাত্র এই শর্তের উপরই প্রতিবেশী এ দুই দেশের শান্তি নির্ভর করছে বলে হুঁশিয়ারি দেন আসিফ।

২০২১ সালে তালেবান কর্তৃক কাবুলের ক্ষমতা দখলের পর এই প্রথম মারাত্মক কোনো লড়াইয়ে লিপ্ত হয়েছে এ দুই দেশ। এই সংঘাতে দুই পক্ষেরই বহু প্রাণহানি ঘটেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা ক্রমাগত চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই আফগান সীমান্তে হামলা চালিয়েছে ইসলামাবাদ। আফগানিস্তানও জবাব দিয়েছে। এক পর্যায়ে দুই গুরুত্বপূর্ণ দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় পাকিস্তান সরকার।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রয়টার্সকে বলেন, আফগানিস্তান থেকে কিছু ঘটলেই এই চুক্তির লঙ্ঘন হবে। সব কিছু এই শর্তের ওপরই নির্ভর করছে। মন্ত্রী জানান- পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতার দ্বারা স্বাক্ষরিত চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটবে না। তিনি আরও অভিযোগ করেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সহ আরও বেশ কিছু সন্ত্রাসীগোষ্ঠী তালেবানের সঙ্গে যোগসাজশ রেখে আফগানিস্তান থেকে পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। যদিও কাবুল এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৭   ২১৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ