ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশি চোরাচালানের সঙ্গে যুক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশি চোরাচালানের সঙ্গে যুক্ত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: ত্রিপুরায় নিহত তিন বাংলাদেশি চোরাচালানের সঙ্গে যুক্ত

ত্রিপুরায় গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের চোরাচালানকারী হিসেবে অবিহিত করেছে তারা। শুক্রবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ত্রিপুরায় একটি চাঞ্চল্যকর ঘটনায় তিন বাংলাদেশি চোরাচালানকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর। যা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডে সংঘটিত হয়েছে।জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে তিনজনের একটি চক্র আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করে বিদ্যাবিল গ্রামে গরু চুরির চেষ্টা করে। তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে, তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।

রণধীর বলেন, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দুই পাচারকারীকে মৃত অবস্থায় পায়। আর পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়। তিনজনের মৃতদেহই বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলাও নথিভুক্ত করেছে পুলিশ। এই ঘটনা আন্তর্জাতিক সীমানার মর্যাদা সমুন্নত রাখতে এবং আন্তঃসীমান্তে অপরাধ ও চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় স্থানে বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলে মনে করে ভারত।

এদিকে ত্রিপুরায় ওই তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ তা না মেনে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৫   ২৭৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ