অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর।

সোমবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের  বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ১৯ অক্টোবর,  রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ড’ (সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগান)-এ বিজ্ঞ এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং বিজ্ঞ আইনজীবীগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে সবিনয়ে অনুরোধ করা গেল।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি রেজিস্ট্রার/রেজিস্ট্রার (বিচার), হাইকোর্ট/আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। প্রধান বিচারপতির একান্ত সচিব, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। স্পেশাল অফিসার, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকাসহ সংশ্লিষ্টদেরকে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৯   ২৫৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

Law News24.com News Archive

আর্কাইভ