রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস

প্রথম পাতা » সারাদেশ » রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ মোট আসামি ছিলেন ১১৪ জন। এর মধ্যে ৯ আসামি মারা যাওয়ায় ১০৫ জনের বিচার হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণে প্রকৃত আসামিদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছিল।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অন্তত ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কেউই মামলার পক্ষে বা আসামিদের বিপক্ষে সাক্ষ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামি খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় ২৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে নিহত হন ফারুক। পরে ম্যানহোলে পাওয়া যায় তার মরদেহ।

বাংলাদেশ সময়: ২১:৫০:১৬   ২০৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

Law News24.com News Archive

আর্কাইভ