অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল

প্রথম পাতা » সারাদেশ » অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল

পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম প্রভাবশালী নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার বিকেলে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায়ের আদেশ প্রদান করেছেন বলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদককে নিশ্চিত করেছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ পেনাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্তক্রমে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজি মামলায় এ দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করে।

মামলা সূত্রে জানা গেছে, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে।

মামলায় দীর্ঘদিন শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল- ২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজির অভিযোগে ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেয় আদালত।

এ মামলার অপর আসামি সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু আসামি মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৫   ২৪৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ