ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তত্ত্বাবধানে সাড়ে ৮ কেজি কোকেনসহ ১৩৫ কোটি টাকায় মাদক ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের তত্ত্বাবধানে আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৮ কেজি ৫৫০ গ্রাম কোকেন, ১ লাখ ৪৪ হাজার ৫০০ পিস ইয়াবা, অর্ধশতাধিক বোতল বিদেশি মদ এবং আধা কেজি গাঁজা। আদালতের নির্দেশে এসব মাদক আদালত প্রাঙ্গণে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হয়।

এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা, ডিএমপির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, জব্দ করা এসব মাদকদ্রব্য বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ২৪০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ