স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং তাদের দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ নিষেধাজ্ঞার আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল এসব তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তার সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৮   ১৫৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ