পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

পুলিশের হাতে কামড় দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালানো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ফেনী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. শরিফুল ইসলাম (২৮)। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খিলগাঁও থানায় এ ঘটনা ঘটে। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। চলতি বছরের  ১৯ জুন মামলার শুনানির দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

সেদিন দুপুরে শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।  পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫৪   ২১২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ