থাইল্যান্ডে সিকদার পরিবারের ৭ কোম্পানির সম্পত্তি জব্দের আদেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে সিকদার পরিবারের ৭ কোম্পানির সম্পত্তি জব্দের আদেশ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



থাইল্যান্ডে সিকদার পরিবারের ৭ কোম্পানির সম্পত্তি জব্দের আদেশ

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের তিন ছেলে-মেয়ের মালিকানাধীন থাইল্যান্ডে থাকা ৭ কোম্পানির স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

তদন্ত চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিদেশে অবস্থিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা জরুরি। এ কারণে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ বিধি অনুযায়ী থাইল্যান্ডের ব্যাংককে সিকদার পরিবারের মালিকানাধীন একাধিক স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ ও ক্রোক করা আবশ্যক।

ক্রোক আদেশ হওয়া এসব কোম্পানির রেজিস্ট্রিকৃত সম্পত্তির পরিমান ৩৫ কোটি ৩০ লাখ থাই বাথ।

বাংলাদেশ সময়: ৫:৪৪:৫১   ২১৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ