বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

প্রথম পাতা » শিক্ষা » বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বেরোবির অফিস সহকারী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন।

তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। এরপর তাকে আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১২   ২৩৭ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা
ধামরাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

Law News24.com News Archive

আর্কাইভ