স্যুপের মধ্যে প্রস্রাব, চীনা কিশোরকে জরিমানা

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্যুপের মধ্যে প্রস্রাব, চীনা কিশোরকে জরিমানা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



স্যুপের মধ্যে প্রস্রাব, চীনা কিশোরকে জরিমানা

চীনে একটি  রেস্টুরেন্টে স্যুপের মধ্যে প্রস্রাব করায় দুই কিশোরকে ৩ লাখ ৯ হাজার ডলার জরিমানা করেছে দুটি ক্যাটরিং কোম্পানি। ১৭ বছর বয়সী ওই দুই কিশোর মাতাল অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভিডিও পোস্ট করে। এতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ফেব্রুয়ারিতে চীনের বৃহত্তম হটপট চেইন হাইদিলাওয়ের সাংহাই শাখায় ঘটে। তবে ওই স্যুপ কেউ পান করেছে কিনা তা নিশ্চিত জানা যায়নি। গত শুক্রবার সাংহাইয়ের একটি আদালত জানিয়েছে, ওই কিশোররা অপমানজনক কাজের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ন করেছে। আরও বলা হয়েছে, তাদের পিতা-মাতা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেননি। এসময় কিশোরদের পিতা-মাতাকে ক্ষতিপূরণ দেয়ার আদেশও দেয় আদালত।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, রেস্টুরেন্টে আসা ৪ হাজারের বেশি গেস্টকে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে হাইদিলাও। যারা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওই শাখায় এসেছিলেন। যার কারণে ওই কিশোরদের কাছে এত ক্ষতিপূরণ দাবি করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সমস্ত হটপট প্রতিস্থাপন করেছে এবং জীবাণুমুক্তকরণের কাজ পরিচালনা করছে। হাইদিলাও প্রথম তাদের রেস্টুরেন্ট চালু করে সিচুয়ান প্রদেশে। বর্তমানে তাদের বিশ্বব্যাপী ১ হাজার রেস্টুরেন্ট আছে। কোম্পানিটি তাদের গ্রাহকদের সেবা ও পরিবার বান্ধব পরিবেশের জন্য বেশ পরিচিত। যেখানে নারীরা ম্যানিকিউর সেবা নিতে পারেন এবং শিশুদেরকে টেবিলে ক্যান্ডি ফ্লস দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:০৫:১৩   ১৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ
এক্সক্লুসিভ করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে প্রমাণ মেলেনি: এএসপি প্রেসিডেন্ট
আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ মোদির বাসভবনের সামনে রণক্ষেত্র
বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ‘আবারও ইরানের হামলা’

Law News24.com News Archive

আর্কাইভ