বৃটেনে শিখ তরুণীকে ধর্ষণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৃটেনে শিখ তরুণীকে ধর্ষণ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



বৃটেনে শিখ তরুণীকে ধর্ষণ

বৃটেনে এক শিখ তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকারীরা তাকে নিজ দেশে ফিরে যাওয়ার হুমকিও দেয়। এছাড়া বিভিন্ন ধরণের বর্ণবাদী মন্তব্যও করে তারা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ঘটনাটি গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় ওল্ডবিউরি টেম রোডের কাছে ঘটে। পুলিশ একে জাতিগত আক্রমণ হিসেবে অভিহিত করেছে। এছাড়া হামলাকারীদের ধরিয়ে দিতে সাহয্যেরও আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলমান। এদিকে ওই ঘটনায় স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এটিকে তারা ইচ্ছাকৃত হামলা বলে দাবি করেছে। এলাকায় টহল বৃদ্ধি করবেন বলেও জানান তারা। হামলার নিন্দা জানিয়েছেন বৃটিশ এমপি প্রীত কর গিল। বলেছেন, সম্প্র্রতি যে পরিমাণ বর্ণ বিদ্বেষী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তা গভীরভাবে উদ্বেগজনক। ধর্ষকরা ভুক্তভোগীকে লাগাতার বলতে থাকে, তুমি এখানকার নও। গিল বলেন, আমাদের শিখ সম্প্রদায়ের নিরাপত্তা, সম্মান ও গুরুত্ব পাওয়ার অধিকার আছে। বার্মিংহাম এডবাস্টোনের এক আইনজীবী বলেছেন, বৃটেনে বর্ণবাদ ও নারী বিদ্বেষের কোনো জায়গা নেই। জ্যাস আথওয়াল নামের আরেক এমপি একে জঘন্য, নারী বিদ্বেষী, ঘৃণ্য আক্রমণ হিসেবে অভিহিত করেন। বলেন, এই আক্রমণ আমাদের দেশে ক্রমবর্ধমান জাতিগত উত্তেজনার ফলাফল। এমন কর্মকাণ্ডের কারণে নারীদের ওপর বিরুপ প্রভাব ফেলছে। এর এক মাস আগে দুই বৃদ্ধ শিখ ব্যক্তির ওপর আক্রমণ করে তিন কিশোর। তাদেরকে ক্রমাগত ওই বৃদ্ধদেরকে লাথি মারতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১:০১:২২   ২১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ