গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ

গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও সরব হল মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ -এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এতে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদের মধ্যে বেশিরভাগই হুতি সমর্থক। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে সমাবেশে যোগ দেয় তারা। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় সানার রাজপথ।

এ সময়, তেলআবিবের হুতিবিরোধী অভিযান ও ইয়েমেনে হামলার তীব্র প্রতিবাদও জানান তারা।

উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে হুতি। লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত মিসাইল হামলা চালিয়েছে তারা। প্রতি সপ্তাহেই গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ইয়েমেনের লাখো মানুষ।

বাংলাদেশ সময়: ০:৫৯:৫৭   ২৫৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ