বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেস্টা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ -এর নেতা আবু সালেহ নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধায় তাকে গ্রেফতার করে রংপুর মহানগর তাজহাট থানা পুলিশ। গ্রেফতার নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের পুত্র। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের ছাত্র।

তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদকে নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুণ অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি তিনি।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন নাহিদ। কয়েকদিন আগে রংপুরে আসেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হামলা ও পরিকল্পনার অনেক তথ্য পাওয়া গেছে। আগামীকাল নাহিদকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৭   ২৩৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ