যুবদল নেতা ইসহাক কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » যুবদল নেতা ইসহাক কারাগারে
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



যুবদল নেতা ইসহাক কারাগারে

রাজধানীর পৃথক থানার বিভিন্ন নাশকতার অভিযোগে করা ১১ মামলায় আত্মসমর্পণ করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার।পরে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ১১টিতে সাজাপ্রাপ্ত হন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২০   ২১০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ