ডাকসু নির্বাচন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার রিট বাতিল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ডাকসু নির্বাচন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার রিট বাতিল
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



ডাকসু নির্বাচন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার রিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী এডভোকেট শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, জুলিয়াস সিজারের ডাকসু সংক্রান্ত রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৩   ২৭৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ