পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



পাকিস্তানে রাজনৈতিক র‌্যালিতে বোমা হামলা, নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) নামের একটি রাজনৈতিক দলের র‌্যালি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩০ জনের বেশি রাজনৈতিক কর্মী। এটি মঙ্গলবার রাতের ঘটনা। ওইদিন বেলুচিস্তান প্রদেশের কোয়েটা স্টেডিয়ামের পার্কিং এরিয়ায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যদি মূল স্থানে বোমা বহনকারী প্রবেশ করতে সক্ষম হতেন তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারতো। র‌্যালিটিতে কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, প্রদেশটির সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে- ওই হামলায় ১৫ জনই নিহত হয়েছেন। এ ঘটনায় ইসলামিক স্টেট নামের সশস্ত্র বাহিনীগুলোকে দায়ী করা হয়েছে। আফগানিস্তান ও ইরানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের একটি প্রদেশ বেলুচিস্তান। যেটি দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশের মধ্যে এটি অন্যতম। সীমান্তে সক্রিয় ইসলামিক স্টেট গ্রুপগুলো প্রায়শই স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালায়। এর সঙ্গে অন্যান্য কিছু চরমপন্থী গোষ্ঠিও জড়িত রয়েছে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বাখত মুহাম্মদ কাকর বলেন, কঠিন নিরাপত্তা বেষ্টনি ভেদ করে বোমাবহনকারী মূল ভেন্যুতে পৌঁছতে পারেনি। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেত। সরকারি কর্মকর্তা হামজা শাফাকাত সাংবাদিকদের বলেন, র‌্যালির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সেখানে ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ২০২১ সালে নিহত বেলুচিস্তানের সাবেক প্রধান মন্ত্রীর স্মরণ সভা উপলক্ষ্যে ওই র‌্যালির আয়োজন করে বিএনপি।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৭   ১৮৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ