যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে গাজার শিশুরা: মানবিক সংস্থার কর্মী ইউসরা আবু শারেখ

গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর এইড রিলিফ অ্যান্ড অ্যাসিসটেন্সের গাজা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসরা আবু শারেখ। বলেন, যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে ফিলিস্তিনি শিশুরা।

ইউসরা আবু শারেখ গাজা সিটিতে বসবাস করেন। তার ১২ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

‘সবাই এখন অপুষ্টিতে ভুগছে। গত পাঁচ মাস ধরে ফিলিস্তিনিরা মাংস, ডিম কিংবা ফলের মতো পুষ্টিকর খাবার খেতে পারেনি।’

তিনি স্পষ্টভাবে বলেন,

‘এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নৃশংসতার শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। কবে এই যুদ্ধের শেষ হবে কেউ জানে না।’

ইউসরা জানান, তার ছোট ছেলের অপুষ্টির লক্ষণগুলো স্পষ্ট এবং সে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না।

তিনি বলেন: ‘মানুষ শুধু রুটি খেয়ে বাঁচতে পারে না। যে পরিমাণ ত্রাণ গাজায় সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে চলতে থাকলে গাজা খুব দ্রুতই মৃতদের শহরে পরিণত হবে।’

সূত্র: বিবিসি নিউজ।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৩   ২১৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

Law News24.com News Archive

আর্কাইভ