সেই রিকশাচালকের উদ্দেশে পলক বললেন, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সেই রিকশাচালকের উদ্দেশে পলক বললেন, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



সেই রিকশাচালকের উদ্দেশে পলক বললেন, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। যার প্রমাণ আজিজুর রহমান।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ, আতিকুল ইসলাম এবং পলককে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদেরকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনজনকে হাতকড়া পরানো অবস্থায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দিয়ে পুলিশের কঠোর নিরাপত্তায় এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক ওই মন্তব্য করেন।

তাদেরকে এজলাসে ওঠানোর কিছুক্ষণ পর বিচারক আসেন। প্রথমে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলার শুনানি শুরু হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় পরে পলকের মামলার ডাক পড়ে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বিচারকের উদ্দেশে জানতে চান— ‘ঘটনা কত তারিখের, আমি কত নম্বর আসামি এবং কেন এ মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে?’

রাষ্ট্রপক্ষের এক আইনজীবী জানান, তিনি এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকতারুজ্জামান আদালতে বলেন, ‘গতবছর ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন নিহত হন। এ ঘটনায় আসামি জুনাইদ আহমেদ পলকের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমনও এ আবেদনের পক্ষে শুনানি করেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম ৩১ অগাস্ট মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১০:১৯:১০   ২৭৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ