ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



---

আল-আমিন (রাকিব)

 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তোফায়েল আহমেদ।

মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সেই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা, উপজেলা আ’লীগ সহ সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ দলের হাজারো নেতাকর্মী ও সাধারন জনগন দোয়ায় শরীক হন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো আর না বললো এতে কিছু যায় আসে না। বাংলাদেশের জনগনের কাছেই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই গ্রহনযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আর অনেক দলই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তোফায়েল আহমেদ ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান এবং দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ।

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৯   ২৭৮ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ