আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -১ ও রাজবাড়ী -২ আসনে মোট প্রার্থী ১৬ জন

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -১ ও রাজবাড়ী -২ আসনে মোট প্রার্থী ১৬ জন
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী -২ আসনে মোট প্রার্থী ১৬ জন। 

এরমধ্যে রাজবাড়ী -১ আসনে মোট প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের কাজী কেরামত আলী, তৃণমূল বিএনপির ২ জন,  সুলতান ও ডি এম মজিবর রহমান, জাতীয় পাটির এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী ৪ জন, এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, মোঃ মোঃ আঃ মান্নান মুসল্লী, আশিশ আকবর সুবির,স্বপন কুমার সরকার, জাকের পার্টির মোঃ আবু বকর সিদ্দিক।

রাজবাড়ী -২ আসনে মোট প্রার্থী ৭ জন। আওয়ামী লীগের মোঃ জিল্লুর হাকিম, অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মোঃ শফিউল আজম খান, স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর মোঃ আঃ মতিন মিয়া, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস, মুক্তিজোট এর মোঃ আঃ মালেক মন্ডল।

৫টি উপজেলা নিয়ে এজেলাতে দুটি সংসদীয় আসন রয়েছে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে  রাজবাড়ী-১ আসন। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে রাজবাড়ী -২ আসন।

তফসিলের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩০ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণার শেষদিন ৫জানুয়ারী সকাল ৮ পর্যন্ত। এছাড়াও নানা জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে  আগামী ৭ জানুয়ারী রবিবার  ভোট প্রদানের মধ্যে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:০২   ৩৩৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ