সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা ১২০ বার পেছাল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা ১২০ বার পেছাল
সোমবার, ১১ আগস্ট ২০২৫



সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও আদালতে জমা পড়েনি। এ নিয়ে মোট ১২০ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে গেল।

মঙ্গলবার (১১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজও প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এ পরিপ্রেক্ষিতে আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ঘটনার এক যুগ পর, ২০২৪ সালের ৪ নভেম্বর, মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সেই সময় থেকেই পিবিআই নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

এই ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। শুরুতে তদন্ত করে থানার পুলিশ, পরে হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে।

তবে তদন্তের অগ্রগতি না থাকায় হাইকোর্ট ২০১২ সালের ১৮ এপ্রিল ডিবিকে ব্যর্থতার দায় স্বীকারে বাধ্য করে এবং পরবর্তী তদন্তের দায়িত্ব দেয় র‍্যাবকে।

দীর্ঘ তদন্ত শেষে বর্তমানে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুইজন জামিনে মুক্ত, বাকি ছয়জন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:০৯:০০   ২৩০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ