এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

প্রথম পাতা » শিক্ষা » এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট
সোমবার, ১১ আগস্ট ২০২৫



এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে রবিবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পরে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি।

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক বদলি নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২০:০৯:৪০   ৩৪২ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


চুয়েটে তালা ভেঙে নিজ দপ্তরে নতুন উপাচার্য
রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিন ডিনকে আলোচক হিসেবে না রাখায় সমালোচনা
এসএসসি-এইচএসসি এসএসসি-এইচএসসি: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পরীক্ষার সুযোগ নিয়ে ভাবছে সরকার
চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

Law News24.com News Archive

আর্কাইভ