একদিনে গাজায় নিহত ৫২, এক হাজার বিজ্ঞানীর চিঠি

প্রথম পাতা » আন্তর্জাতিক » একদিনে গাজায় নিহত ৫২, এক হাজার বিজ্ঞানীর চিঠি
বুধবার, ৬ আগস্ট ২০২৫



একদিনে গাজায় নিহত ৫২, এক হাজার বিজ্ঞানীর চিঠি

শুধু মঙ্গলবার গাজায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এসব মানুষ খাদ্য সহায়তা নিতে উপস্থিত হয়েছিলেন। ২৪ ঘণ্টায় ইসরাইলসৃষ্ট দুর্ভিক্ষের কারণে আরও ৮ জন ফিলিস্তিনি মারা গেছেন।

ওদিকে কমপক্ষে এক হাজার বিজ্ঞানী ইউরোপের পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের (সিইআরএন) কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। এতে গাজায় ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে তাদেরকে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মূলনীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পিটিশনে বলা হয়েছে, বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞানের বিনিময় এবং মতের স্বাধীন চলাচল মানব অগ্রগতি ও শান্তির চালক। মধ্যপ্রাচ্যের বিজ্ঞানীরা বছরের পর বছর এই আদর্শ ধরে রেখেছেন। তারা আরও লিখেছেন, আমরা মেনে নিতে পারি না  ইসরাইলি সরকারের আরোপিত এই যুদ্ধ কেবল প্রাণহানি ও মানব মর্যাদার অবমাননাই ঘটাচ্ছে না, বরং ইসরাইলি ও ফিলিস্তিনি বিজ্ঞানীদের পারস্পরিক শান্তিপূর্ণ সহযোগিতাকেও বিপন্ন করছে। উল্লেখ্য, সার্নেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পার্টিকেল অ্যাক্সেলারেটর লার্জ হেড্রন কলাইডার।

ওদিকে সোমবার ইসরাইল মোট ৯৫টি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেয়। যা দৈনিক ন্যূনতম ৬০০ ট্রাকের প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ বলে জানিয়েছে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস। ইসরাইলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬১,০২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫০,৬৭১ জন।

বাংলাদেশ সময়: ১:০০:০২   ১৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ