সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা
বুধবার, ৬ আগস্ট ২০২৫



সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বাংলাদেশ সময়: ০:৫২:২৮   ২১২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ